Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৬, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক প্রায় ৪০ কোটি টাকার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আক্কাস উদ্দিন মোল্লার কাছে ব্যাংকটির ৪ কোটি ৪০ লাখ ৭ হাজার ১২৪টি শেয়ার রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি ২ কোটি ১৭ লাখ শেয়ার বিক্রি করে দিবেন। বর্তমান বাজারদর অনুযায়ী এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৯ কোটি ৭১ লাখ টাকা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী ব্লকের মাধ্যমে তিনি শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)