প্রকাশ : জুন ২৬, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক প্রায় ৪০ কোটি টাকার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আক্কাস উদ্দিন মোল্লার কাছে ব্যাংকটির ৪ কোটি ৪০ লাখ ৭ হাজার ১২৪টি শেয়ার রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি ২ কোটি ১৭ লাখ শেয়ার বিক্রি করে দিবেন। বর্তমান বাজারদর অনুযায়ী এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৯ কোটি ৭১ লাখ টাকা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী ব্লকের মাধ্যমে তিনি শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২৬, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।