স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিচে দেয়া হল:
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির সভা ২০ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২২ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির সভা ২০ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ টাকা ১৩ পয়সা।
সিটি ব্যাংক লিমিটেড: ব্যাংকটির সভা ২৫ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৪ পয়সা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ১৯ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)