Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নাম পরিবর্তন করল মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ , ৩:১১ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর নাম পরিবর্তন করেছে। এখন থেকে এর নাম হবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। রোববার, ২৭ আগস্ট বাংলা‌দেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তিত করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)