প্রকাশ : আগস্ট ২৮, ২০২৩ , ৩:১১ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর নাম পরিবর্তন করেছে। এখন থেকে এর নাম হবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। রোববার, ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ তথ্য জানিয়েছে।
সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তিত করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৮, ২০২৩ , ৩:১১ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।