Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ১০:২৪ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার মিলসের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ২৪ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১১ সেপ্টেম্বর ট্রাস্ট ইসলামী লাইফ  ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৫২ টাকা ৭০ পয়সা। আর ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে শ্যামপুর সুগারের শেয়ার গত ১৭ সেপ্টেম্বর ৯২ টাকা ছিল। আর ২৪ সেপ্টেম্বর ১২৪ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)