Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্লক মার্কেটে মঙ্গলবার ৭৭ কোটি টাকার লেনদেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৩ , ৩:৩২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ৩:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ণ ব্যাংক ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংক ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক ১ কোটি ২১ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৭৫ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ১ কোটি ৫৯ লাখ, সী পার্ল বীচ ৭ কোটি ৯৫ লাখ, সোনালী আঁশ ১ কোটি ১৩ লাখ, সোনালী পেপার ৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)