Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ছয় কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৩ , ১০:২১ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। সভায় বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ০৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: কোম্পানিটির সভা ৫ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৭ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।  সভায় ৩০ জুন ও ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

জেএমআই হসপিটাল লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৮ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

ন্যাশনাল টিউবস লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)