স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। সভায় বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ০৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: কোম্পানিটির সভা ৫ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৭ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ও ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
জেএমআই হসপিটাল লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৮ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ন্যাশনাল টিউবস লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।