Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সহযোগী কোম্পানি খুলে ৯৮% শেয়ার ধারণ করবে লিগ্যাসি ফুটওয়্যার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৩ , ৮:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড একটি সহযোগী কোম্পানি খুলবে। কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ ৮০ হাজার টাকা। লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানিটির ৯৮ শতাংশ শেয়ার ধারণ করবে। সোমবার (২০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, লিগ্যাসির সাবসিডিয়ারি কোম্পানিটি মূলত স্থানীয় বাজারের জন্য স্যু ও চামড়াজাত পণ্য উৎপাদন করবে।

কোম্পানিটির দাবি, চামড়া খাতে ম্যানেজমেন্টের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সাবসিডিয়ারি লিগ্যাসি ফুটওয়্যারের মুনাফা বাড়াতে সাহায্য করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)