প্রকাশ : নভেম্বর ২১, ২০২৩ , ৮:৫৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড একটি সহযোগী কোম্পানি খুলবে। কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ ৮০ হাজার টাকা। লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানিটির ৯৮ শতাংশ শেয়ার ধারণ করবে। সোমবার (২০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, লিগ্যাসির সাবসিডিয়ারি কোম্পানিটি মূলত স্থানীয় বাজারের জন্য স্যু ও চামড়াজাত পণ্য উৎপাদন করবে।
কোম্পানিটির দাবি, চামড়া খাতে ম্যানেজমেন্টের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সাবসিডিয়ারি লিগ্যাসি ফুটওয়্যারের মুনাফা বাড়াতে সাহায্য করবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২১, ২০২৩ , ৮:৫৮ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।