Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাত কোম্পানির লেনদেন বন্ধ বুধবার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৩ , ১১:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২২ নভেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- লুবরেফ বিডি, উসমানিয়া গ্লাস শিট, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ, একমি ল্যাবরেটরিজ, মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)