স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২২ নভেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- লুবরেফ বিডি, উসমানিয়া গ্লাস শিট, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ, একমি ল্যাবরেটরিজ, মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২১, ২০২৩ , ১১:৫৯ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।