Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে ফারইস্ট নিটিং

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩ , ৬:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ৬:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। কোম্পানির ইপিএস ও এনএভি কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সংশোধনের পর কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। এর আগে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৫ পয়সা বা ৩.২৬ শতাংশ।

অন্যদিকে সংশোধনের পর কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। এর আগে কোম্পানির এনএভি ছিল ১৯ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির এনএভি বেড়েছে ০.১০ পয়সা বা দশমিক ৫১ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)