Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ১২ ডিসেম্বর সেন্ট্রাল ফার্মার ৩২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অলিম্পিক এক্সেসরিজের ৩০ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং সিরামিকস।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এডভেন্ট ফার্মা, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই এ্যালুমিনিয়াম, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ডমিনেজ স্টিল, সি পার্ল এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)