Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইটিসির নগদ লভ্যাংশের অনুমোদন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৩ , ৯:৩৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আইটি কনসালটেন্টস পিএলসি’র (আইটিসি) ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৮ ডিসেম্বর সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও সভায় কোম্পানিটির নাম ‘ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড’ পরিবর্তন করে ‘ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস পিএলসি’ করা হয়েছে।

এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান লিম কিয়া মেং। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. কাজী সাইফুদ্দিন মুনির, স্বাধীন পরিচালক মোঃ কামাল উদ্দিন, এফসিএ, স্বাধীন পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ্য সরকার এফসিএস বৈঠকে উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)