Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস ৯ টাকা ৬ পয়সা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৪ , ৬:১৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর,-ডিসেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৯ টাকা ০৬ পয়সা। গত বছর একই সময়ে ৮  টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭  টাকা  ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো  ১৭ টাকা ০৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১৭ টাকা ৪৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)