প্রকাশ : জানুয়ারি ২৮, ২০২৪ , ৬:১৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর,-ডিসেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ০৬ পয়সা। গত বছর একই সময়ে ৮ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।
অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১৭ টাকা ০৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১৭ টাকা ৪৮ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ২৮, ২০২৪ , ৬:১৭ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।