Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লেনদেনের শীর্ষে এস. এস. স্টিল

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ৪:০৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার, ১২ মার্চ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এস. এস. স্টিল লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ওরিয়ন ইনফিউশন লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ০২ লাখ ৭৮ হাজার টাকার। ৩০ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)