Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার সূচকের পতনে লেনদেন

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ৩:৩৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৪ মার্চ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।

ডিএসইতে এদিন ৫১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যিদিবসে ছিল ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ০৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০২ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৯৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)