সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৪ মার্চ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।
ডিএসইতে এদিন ৫১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যিদিবসে ছিল ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ০৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে এসেছে।
এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০২ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৯৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১৪, ২০২৪ , ৩:৩৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।