সিনিয়র রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আসছে ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ার বিডিং বা নিলাম আগামী ২১ এপ্রিল, রোববার বিকাল ৪টায় শুরু হয়ে চলবে ২৪ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে টেকনো ড্রাগস লিমিটেডের ‘শেয়ার বিডিং’ হবে বলে ঢাকা স্টক এক্মচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।

বিনিয়োগের পরিমাণ হিসেবে সাধারণ বিনিয়োগকারী নূন্যতম হিসেবে ১কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে শর্ত রয়েছে- টাকা অবশ্যই অনুমোদিত পেনশন তহবিল, স্বীকৃত ভবিষ্যত তহবিল বা অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলের হতে হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) বিধিমালা, ২০১৫-এর বিধি ২(১)(e) অনুসারে অন্য প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্নি বিনিয়োগ ৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
একইসঙ্গে, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডে যোগ্য বিনিয়োগকারীদের জন্য শর্ত প্রকাশ করেছে ডিএসই। শর্ত হলো- ৮ এপ্রিলের মধ্যে বিনিয়োগকারীর পুঁজিবাজারে ন্যূনতম ত্রিশ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে, নির্ধারণ করে ডিএসই তথ্য প্রকাশ করেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)