দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠেছে ই-জেনারেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩০ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩.৯৩ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৭ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যা ডিএসইর লেনদেনের ৩.৬১ শতাংশ। লাভেলো আইসক্রিম ২৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে। যা ডিএসইর লেনদেনের ৩.০৮ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ২৩ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ২৩ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ২৫ লাখ টাকা, গোল্ডেন সনের ১৮ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)