Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রোববার ডিএসইর ব্যাপক পতনে চলছে লেনদেন

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৪ , ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৭ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, দর কমেছে ২৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪৫ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)