সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৭ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, দর কমেছে ২৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪৫ লাখ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : মে ২৬, ২০২৪ , ১১:৫৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।