তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির (টিজিটিডিসিএল) স্থায়ী সম্পদ ৩ হাজার ৯০৪ কোটি টাকা বেড়েছে। গত বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়ন করে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও জেডএ ক্যাপিটাল অ্যাডভাইজরি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, তিতাস গ্যাসের স্থায়ী সম্পদ ৯৫৮ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ১৮৮ থেকে বেড়ে ৪ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৩২৯ টাকায় দাঁড়িয়েছে। সে হিসাবে কোম্পানিটির স্থায়ী সম্পদ বেড়েছে ৩ হাজার ৯০৪ কোটি ২৪ লাখ ৮০ হাজার ১৪০ টাকা।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ২৬ হাজার ৫১৭ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ হাজার ৯৮ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৯ হাজার ৪১৯ কোটি বা ৫৫ শতাংশ। কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১৬৫ কোটি টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল ৭ কোটি টাকা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৯ পয়সায়।
৩০ জুন, ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৭ পয়সা এবং আগের হিসাব বছরে ইপিএস ছিল ৩ টাকা ২১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭১ টাকা ৭৫ পয়সা। ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তিতাস গ্যাস।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)