Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সেন্ট্রাল ফার্মা সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে

প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৪ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: জুন ৮, ২০২৪, ১:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ২১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৩.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৫.৪০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– নূরানী ডাইংয়ের ১৯.৪৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮.৯২ শতাংশ, তুং হাই নিটিংয়ের ১৭.৫০ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৭.৪৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৯৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৪.১৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ১৩.৬৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)