Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দর বৃদ্ধিতে আফতাব অটোমোবাইলস

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৭.৫০ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিলকো ফার্মার শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.০০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে রতনপুর স্টিলের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৫.৭০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জেমিনি সী ফুডের ১৭.৫৩ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১৭.২২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭.০৭ শতাংশ, সাইফ পাওয়াটেকের ১৬.০৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৫.৭৫ শতাংশ, নাভানা সিএনজির ১৫.৪৫ শতাংশ এবং এডিএন টেলিকম লিমিটেডের ১৫.৪৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)