ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৭টির শেয়ারের দরপতন হয়েছে। এতে দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার, ৮ জুলাই ইউনিলিভারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮৩ টাকা বা ২ দশমিক ৯৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৯০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।
দরপতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ব্যাংক, দেশ গার্মেন্টস, জিএসপি ফাইন্যান্স, বে লিজিং, ফ্যামিলি টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)