Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সী পার্ল বিচ লেনদেনের শীর্ষে সোমবার

প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৪ , ৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৮, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার, ০৮ জুলাই সি পার্ল বিচ রিসোর্টের ৩৭ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফারইস্ট নিটিংয়ের ২৫ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, বিচ হ্যাচারি, আফতাব অটো, সালভো কেমিক্যাল, বিএটিবিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)