সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার, ০৮ জুলাই সি পার্ল বিচ রিসোর্টের ৩৭ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফারইস্ট নিটিংয়ের ২৫ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ফার্মা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, বিচ হ্যাচারি, আফতাব অটো, সালভো কেমিক্যাল, বিএটিবিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৮, ২০২৪ , ৫:৪৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।