Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২৪ , ৬:১১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৮, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার, ৮ আগস্ট ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০২ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯২৪ পয়েন্টে। যা গত দিনের লেনদেনের তুলনায় দ্বিগুণের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে হয়েছে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৪টি কোম্পানির, বিপরীতে ২৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)