ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার, ৮ আগস্ট ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০২ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯২৪ পয়েন্টে। যা গত দিনের লেনদেনের তুলনায় দ্বিগুণের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে হয়েছে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৪টি কোম্পানির, বিপরীতে ২৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৮, ২০২৪ , ৬:১১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।