Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সভা স্থগিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৯, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগাষ্ট, বিকেল ৪ টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার পরবর্তী সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। নতুন সময়সূচি চূড়ান্ত হওয়ার পর তা জানিয়ে দেবে কোম্পানিটি।

ঢাকা স্ট্ক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। একই বৈঠকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা হচ্ছে, ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। মোট শেয়ারের ৪১ শতাংশ ধারণ করছেন কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। আর ৩৮ দশমিক ৪৫ শতাংশ আছে শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)