Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূল্য সংবেদনশীল তথ্য নেই ন্যাশনাল টির

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭০ টাকা ৫০ পয়সা। আর ১১ সেপ্টেম্বর শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭৭ টাকা ৩০ পয়সা বা ৬৫ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)