Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পদ্মা অয়েলের ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) অয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৫ টাকা ৫৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩১ টাকা ৫৬ পয়সা।

আগামী ১১ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)