প্রকাশ : নভেম্বর ৬, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) অয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৫ টাকা ৫৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩১ টাকা ৫৬ পয়সা।
আগামী ১১ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৬, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।