Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বার্জার পেইন্টসের সহযোগী কোম্পানিতে বিনিয়োগ সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সহযোগী কোম্পানিতে আরও প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ১০ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সহযোগী প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, সহযোগী প্রতিষ্ঠান বার্জার টেক কনসালটিং লিমিটেডে আরও ২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস। যার মাধ্যমে কোম্পানিটির আরও ২২ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার ক্রয় করা হবে।

উল্লেখ্য, বার্জার টেক কনসালটিং বার্জার পেইন্টসের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান। বার্জার টেক তথ্য প্রযুক্তি সংক্রান্ত নানান সেবা দিয়ে থাকে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)