Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইফাদ অটোসের ঘোষিত স্টক ডিভিডেন্ডের অনুমোদন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৪ , ১১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১ শতাংশ স্টক ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ডে অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে। কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সম্মতি সংক্রান্ত রেকর্ড ডেট ২২ ডিসেম্বর নির্ধারন করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)