আপডেট : ডিসেম্বর ১২, ২০২৪ , ১১:২০ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১ শতাংশ স্টক ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ডে অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে। কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সম্মতি সংক্রান্ত রেকর্ড ডেট ২২ ডিসেম্বর নির্ধারন করা হয়েছে।
শেয়ার করুন-
আপডেট : ডিসেম্বর ১২, ২০২৪ , ১১:২০ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।