Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মীর আক্তারের প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ, ফুল্লি রিডেম্বল প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ২৫০ কোটি টাকা উত্তোলন করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি লোন পরিশোধ করবে। কোম্পানির বিনিয়োগকারী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় হাইব্রিড প্লাটফর্মে এবং ১৪ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)