Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নতুন বিনিয়োগে যাচ্ছে বিএটি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৪ , ১১:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি তার কারখানায় আরও ২৮ কোটি ২৮ লাখ টাকা বিনিয়োগ করবে। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগ করা হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)