বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) নতুন বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি তার কারখানায় আরও ২৮ কোটি ২৮ লাখ টাকা বিনিয়োগ করবে। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগ করা হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, নিজস্ব তহবিল থেকে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে, তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৬, ২০২৪ , ১১:২৪ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।