Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আবারো বাড়ল রিটার্ন জমার সময়সীমা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৫ , ৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও আয়কর রিটার্ন জমা সময়সীমা বাড়িয়েছে। ব্যক্তি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি এবং কোম্পানির রিটার্ন জমার সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।

সময়সীমা বাড়িয়ে এনবিআরের প্রজ্ঞাপন আকারে বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি এ তথ্য প্রকাশ করেছে।

এনবিআরের প্রজ্ঞাপনে প্রকাশ, রাজস্ব বোর্ড আগেরও দুদফা সময় বাড়িয়েছে। গত ২৯ ডিসেম্বর এবং ১৭ নভেম্বর পৃথক দৃটি আদেশ দুই বার সময় বাড়িয়েছে এনবিআর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)