জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও আয়কর রিটার্ন জমা সময়সীমা বাড়িয়েছে। ব্যক্তি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি এবং কোম্পানির রিটার্ন জমার সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।
সময়সীমা বাড়িয়ে এনবিআরের প্রজ্ঞাপন আকারে বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি এ তথ্য প্রকাশ করেছে।
এনবিআরের প্রজ্ঞাপনে প্রকাশ, রাজস্ব বোর্ড আগেরও দুদফা সময় বাড়িয়েছে। গত ২৯ ডিসেম্বর এবং ১৭ নভেম্বর পৃথক দৃটি আদেশ দুই বার সময় বাড়িয়েছে এনবিআর।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ৩০, ২০২৫ , ৭:৩৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।