Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হাক্কানি পাল্পের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৫ , ৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করবেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রায় ৫৯ লাখ টাকা সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদের কাছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬ টি শেয়ার রয়েছে। এখান থেকে ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। গত কার্যদিবসে শেয়ারটির ক্লোজিং প্রাইজ অনুযায়ী যার দর দাঁড়ায় ৫৮ লাখ ৯০ হাজার টাকা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাক্কানি পাল্পের শেয়ারের ক্লোজিং হয়েছিলো ৫৮ টাকা ৯০ পয়সায়। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ঘোষণাকৃত শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)