ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে রোববার, ২৭ এপ্রিল লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। রোববার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৫ টির, কমেছে ৯৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)