সকল মেনু

উত্থানে রোববারের লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে রোববার, ২৭ এপ্রিল লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। রোববার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৫ টির, কমেছে ৯৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৩ টি কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top