Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসি চেয়ারম্যান যাচ্ছেন অর্থমন্ত্রণালয়ে

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৫ , ১০:১৩ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ১৯ মে, সোমবার সকালে অর্থমন্ত্রণালয়ে যাবেন। তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টায় মন্ত্রণালয়ে যাবেন বিএসইসি চেয়ারম্যান। সাক্ষাতে সম্প্রতি প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন তারা।

উল্লেখ, গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পুঁজিবাজার নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলোর বাস্তবায়নে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করতে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান একাই অংশ নেবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)