প্রকাশ : মে ১৯, ২০২৫ , ১০:১৩ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ১৯ মে, সোমবার সকালে অর্থমন্ত্রণালয়ে যাবেন। তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১১টায় মন্ত্রণালয়ে যাবেন বিএসইসি চেয়ারম্যান। সাক্ষাতে সম্প্রতি প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন তারা।
উল্লেখ, গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পুঁজিবাজার নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলোর বাস্তবায়নে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করতে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান একাই অংশ নেবেন।
শেয়ার করুন-
প্রকাশ : মে ১৯, ২০২৫ , ১০:১৩ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।